• Trust School & College - Slide
  • Trust School & College - Slide
  • Trust School & College - Slide
  • Trust School & College - Slide
  • Trust School & College - Slide
আইডি কার্ড ও SMS
Mohammed Mahabub Alom, Chairman

মোহাম্মদ মাহাবুব আলম

চেয়ারম্যান, ট্রাস্ট স্কুল এন্ড কলেজ

বিসমিল্লাহির রহমানির রাহিম।

 

শিক্ষা একটি জাতির উন্নয়নের ভিত্তিপ্রস্তর। একটি সমৃদ্ধ দেশ গঠনের জন্য প্রয়োজন আলোকিত মানুষ, যাদের মধ্যে থাকবে জ্ঞান, দক্ষতা নৈতিকতা এবং মানবিক মূল্যবোধ। সেই আলোকিত মানুষ গড়ে তোলার প্রত্যয়ে ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজ যাত্রা শুরু করেছে এবং আজ এটি একটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে।

 

ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান হিসেবে আমি গভীর গর্ব ও আনন্দের সঙ্গে বলতে পারি, আমাদের প্রতিষ্ঠান শুধুমাত্র একাডেমিক সাফল্যের দিক থেকেই নয়, সহশিক্ষা, নৈতিক ও নেতৃত্বের ক্ষেত্রেও শিক্ষার্থীদের বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে।

 

আমাদের লক্ষ্য হলো আধুনিক ও সময়োপযোগী শিক্ষার মাধ্যমে দক্ষ, সৃজনশীল ও সুনাগরিক তৈরী করা। আমরা বিশ্বাস করি, শিক্ষা হবে আনন্দময়, চিন্তাশীল এবং বাস্তবজীবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই উদ্দেশ্যে কলেজের আধুনিক শ্রেণীকক্ষ, আইসিটি সুবিধা, লাইব্রেরী, গবেষণাগার এবং সহশিক্ষা কার্যক্রমের সুযোগ নিশ্চিত করা হয়েছে।

 

আমাদের শিক্ষকগণ শুধু পাঠদানের মধ্যেই সীমাবদ্ধ নন, তারা শিক্ষার্থীদের জীবনের দিশারী। তাদের আন্তরিকতা, নিষ্ঠা এবং ভালোবাসা কলেজের অগ্রগতির মূল চালিকাশক্তি। পাশাপাশি, অভিভাবকদের সহযোগিতা আমাদের পথচলার সাহস ও শক্তি যোগায়। আমি সকল শিক্ষক ও অভিভাবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 

সর্বশেষে, আমি মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন ট্রাস্ট স্কুল অ্যান্ড  কলেজকে আরও এগিয়ে নিয়ে যান, আমাদের শিক্ষার্থী ও শিক্ষকদের জ্ঞানে, কর্মে ও নৈতিকতায় সমৃদ্ধ করেন।

 

আসুন সবাই মিলে একটি উন্নত, মানবিক ও জ্ঞাননির্ভর সমাজ গড়ে তুলি। মহান আল্লাহ আমাদের সহায় হোন আমিন।

মোহাম্মদ মাহাবুব আলম

চেয়ারম্যান

ট্রাস্ট স্কুল অ্যান্ড  কলেজ